যশোর প্রতিনিধি
অদ্য ০৪/০৬/২০২৩ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ইন্সপেকশন প্যারেডের অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেডে কমান্ডার হিসেবে ইন্সপেকশন প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।
