বরিশাল জেলা প্রতিনিধি
আম খেলে ঘুম হয়,জাম খেলে রক্ত,
আঁখ খেলে হয় জানি, দাঁত বড় শক্ত।
অসুখেতে আনারস, পেট সাফে বেল।
পাকা কলা, লিচু খেলে, দেহে বাড়ে তেল।
পেয়ারাতে চেহেরাটা করে, ঝিকমিক।
বিধি মেনে ফল খেলে, দেহ থাকে ঠিক।
০৫ জুন সোমবার বেলা চারটায় বরিশাল জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফলের গন্ধে মৌ মৌ করতে থাকে পুরো পুলিশ লাইন্স প্রাঙ্গণ।
ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এসএম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল। সভাপতি জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ শাহজাহান হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল।
উৎসবস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম; কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
উৎসব অনুষ্ঠানে নানা ধরনের ফল পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, লিচু, তাল, নারকেল, কমলা, আঙ্গুর, কামরাঙা, আমড়া, আনারস, তরমুজ, কাঁঠাল, পেঁপে, খেজুর, বাঙ্গি, পেয়ারা, আতা, কলা, বেল প্রভৃতি।
