চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মোঃ হাসান আলী সংগীয় ফোর্সসহ ০৪-০৬-২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানার ইপিজেড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ কলিম হোসেন, মোঃ মামুনু রশীদ, ওবায়েদুল হক, মোঃ খোকন, নাজমা আক্তার ও ইশপাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার অধর্তব্য মামলা নং-১২৫/২৩, তারিখ-০৫/০৬/২০২৩ রুজু করা হয়।
