আল ইমরান বেল্লাল
নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি আব্দুর রহমান হসপিটালে’ এক গর্ভবতীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নেছারাবাদ থানায় ওসি জাফর আহম্মেদ জানান, ওই গর্ভবতীর স্বামীর করা মামলায় আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, নার্সসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজন আসামী হলেন ওই ক্লিনিকের চিকিৎসক মানবিক সরকার, নার্স মোসা. শরিফা (২৭), নার্স মোসা. ইয়াসমিন (৩৪) এবং একাউন্ট ম্যানেজার মোসা. উম্মে সালমা (৩৪)।
নিহত কলি বেগম (২১) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানীয়া এলাকার নূরে আলমে শেখের স্ত্রী।
নূরে আলম শেখ অভিযোগ করেন, রোবাবর দুপুরে তার গর্ভবতী স্ত্রী কলি বেগম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নেছারাবাদের আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। চিকিৎসক সন্ধ্যার পর তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় না
