খুলনা প্রতিনিধি
আজ ০৬ জুন ২০২৩ খ্রিঃ, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০.৩০ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভার প্রারম্ভে কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ ভিআর ও পাসপোর্ট তদন্তকারী অফিসার এবং শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্ট’দেরকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় খুন, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন এবং চুরি মামলার তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের পরিসংখ্যান, থানায় মামলা রজু ও নিষ্পত্তির পরিসংখ্যান, সাজা ও খালাস মামলার পরিসংখ্যান পর্যালোচনাসহ সভায় উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো এবং মাদকদ্রব্য উদ্ধারসহ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নিজেদের সেফটি সিকিউরিটি বজায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট ডিসিদেরকে মনিটরিং জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ।
