খন্দকার সোহাগ,নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তার সাথে তাল মিলিয়ে নির্বাচনি প্রচারনায় এগিয়ে আছেন,৪নং ওয়ার্ডের কাউন্সিলর (উটপাখি প্রতিক)আলহাজ্ব মনির হোসেন।
তিনি(০৬/০৬/২০২৩)ইং তাঁর নির্বাচনী এলাকা আড়াইহাজার পৌরসভার চার(৪)নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও তার কর্মিদের নিয়ে নির্বাচনি প্রচারনা ও জনসংযোগ করেন।
এই সময় তিনি বলেন,
আমি অতি সাধারণ মানুষ। সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচনে নেমেছি।
আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তাহলে সর্ব প্রথমে শিক্ষা প্রশার নিয়ে কাজ করব,আমার এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা একটু ত্রুটিপূর্ণ,আমি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করব। আমার এলাকার পৌর বাসিকে পৌরসভার সকল সুযোগ-সুবিধা দিতে চাই।
অবশেষে তিনি তাঁর নির্বাচনী এলাকা আড়াইহাজার পৌরসভার (৪)নং ওয়ার্ডের সকল কাছে তার প্রতিক (উটপাখি) মার্কার জন্য দোয়া চেয়েছেন।
