- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল শিবদিঘী পৌর কাঁচাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬)’র তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের হলরুমে নির্বাচন ২০২৫-২০২৬’র তফসিল ঘোষণা করেন রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক ছবিকান্ত দেব। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক একে আজাদ ও সদস্য সচিব নাজমুল হোসেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি-২০২৫ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৭…
আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে “Photography workshop with International photographers” নামে কর্মশালা। আজ বুধবার (২৯ জানুয়ারী ২০২৫) দুপুর ২ টা হতে ৫ টা পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাটি ক্লাবের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ সকলের জন্য উম্মুক্ত ছিলো। উক্ত আয়োজনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এইজ ইউনিভার্সিটি,তুরস্ক এর সহযোগী অধ্যাপক Dr.Alahattin Conlioglu এবং বিখ্যাত টার্কিশ ফটোগ্রাফার Ergun Karadag. এতে ফটোগ্রাফি নিয়ে ২ ঘন্টার একটি সেশন নেন Dr.Alahattin Conlioglu,তিনি ফটোগ্রাফির বিভিন্ন দিক,প্রতিবন্ধকতা,আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা,নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং হাতে কলমে…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ ঢাকার কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। গোটা দেশে উন্নয়ণ কার্যক্রম অব্যাহত থাকলেও অদৃশ্য কারণে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের বাসিন্দারা আজও অবহেলিত। ঢাকার কাছে হলেও ঢাকা যেতেই লাগে এক দেড়ঘন্টা। অথচ বালুনদীর উপর সেতু হলে ঢাকা যেতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট। গ্যাস নেই কোনো কালেই। মাটির চুলায় ঘুঁটে দিয়েই রান্না কাজ সারতে হয়। কি আর করা, সরকার তো দিচ্ছে না। তাই মাটির চুলা আর গরুর গোবরের ঘুঁটেই আমাদের ভরসা। এমনি করে কথাগুলো বলছিলেন উপজেলার দেইলপাড়া এলাকার লাকি বেগম।শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের জহিরুল ইসলাম বলেন, গ্যাস থাকলেও স্বল্পতা রয়েছে। গ্যাস সঙ্কটে প্রায়ই রান্না বন্ধ থাকে স্থানীয়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব খান মোহাম্মদ কাউসার ওযাহিদ সুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে পৌর শহরের ডিবিরোডে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আশরাফুল আলম সরকার বাদশা, কাফি মন্ডল,শফিকুল ইসলাম রুবেল ও ভুক্তভোগী সুজনসহ এলাকাবাসী । এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত কুখ্যাত সুদখোর, নারী লোভী, লম্পট, পতিত ফ্যাসিস্টের অন্যতম দোসর আরিফ ফয়সাল লেলিন ও তার মাতা লাকি বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার মুল সড়কটি অবরোধ করে রাখেন। এরপর…
আমতলী (বরগুনা) প্রতিনিধি চলমান আঞ্চলিক বাস শ্রমিকদের ধর্মঘটে দক্ষিণাঞ্চলের অর্ধ লক্ষ মানুষ দুভোর্গের স্বীকার হয়েছেন। বুধবার পথে পথে ভোগান্তিতে পরেছেন তারা। দ্রুত শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের দাবী জানিয়েছেন যাত্রীরা। জানাগেছে, বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে হাফ ভাড়ায় বহন না করায় জের ধরে বরিশাল বাস স্ট্যান্ডে গাড়ী ভাংচুর ও শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আঞ্চলিক পরিবহন বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। বুধবার সকাল থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা, তালতলী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে যাত্রীরা তাদের গন্তব্য স্থানে যেতে নানা সমস্যার সম্মুখিন হয়েছেন। এতে ভোগান্তিতে পরেছে দক্ষিণাঞ্চলের অর্ধ লক্ষ মানুষ। নিরুপায় হয়ে কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী ও তালতলীর যাত্রীরা…
মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভূজপুর থানার কাজিরহাট বাজার এবং ফটিকছড়ি পৌরসভাস্থ বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায় ফটিকছড়ি এন. এস. আই এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা হয়। এই সময় তিনটি প্রতিষ্ঠানকে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ এর (খ),(গ),(ঘ) ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদণ্ডে দন্ডিত করা হয় এবং ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো জাফর ড্রাগ হাউস,আবু জাফর, পিতা-আবদুল মালেক,সাং-ভুজপুর,ফটিকছড়ির বাসিন্দা কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ…
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নিজ জন্মভূমি এলাকায় (চরফ্যাশন – মনপুরা) জনসংযোগ শেষে ২৯ নভেম্বর বুধবার তজুমদ্দিন হয়ে ঢাকায় ফেরেন। তজুমদ্দিন আসা উপলক্ষে তজুমদ্দিন উপজেলা যুবদলের নেতাকর্মীরা সকাল থেকে দফায় দফায় নয়ন ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত এই শ্লোগানে স্বাগতম মিছিল করতে দেখা যায়। পরবর্তীতে নুরুল ইসলাম নয়ন আহমদ ভবনের সামনে গাড়ি থামিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন,গিয়াস পঞ্চায়েত, আলহাজ্ব গোলাম মোস্তফা সবুজ, মিল্লাদ হোসেন পাটোয়াররী, লোকামান হোসেন, এম এ হান্নান,সিরাজ হোসেন মাস্টার, কবির হোসেন, সাখাওয়াত হোসেন তালুকদার, নুরে আলম…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি পারিবারিক কলহের জের ধরে স্বামী দোকানে থাকার সুযোগে রত্না খাতুন (৩২ ) নামে ১ গৃহবধূ নিজে সহ ২ সন্তানকে বিষপান পান করিয়ে আত্মহত্যা করতে যেয়ে ২ সন্তান মারা গেলেও মা এখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি )বেলা ১ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। নিহত শিশুটির ২ টির নাম ৫ বছরের মাহির এবং ৯ মাসের আরিয়ান । প্রতিবেশীরা খবর পেয়ে ৩ জনকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর আগেই মৃত্যু হয়েছে বলে জানান। তবে গৃহবধূ রত্না খাতুনকে ওয়াশ করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধু রত্নার স্বামী কালিকাপুর গ্রামের ঔষধের দোকানদার শেখ মাহমুদ হোসেন জানান প্রতিদিনের ন্যায় সে কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন তার ঔষধের দোকানে চলে যায় । এই সুযোগে তার স্ত্রীর দু, সন্তানকে নিয়ে আত্মহত্যা করবে বলে প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়াইয়া নিজে পান করে । বিষয়টি স্থানীয়রা জানালে দ্রুত বাড়ি এসে সবাইকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিলে দু,জনকে ডাক্তার মৃত ঘোষণা করেন । পরে তার স্ত্রীর অবস্থা বেগতিক দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে ভর্তি করা হয় ।তবে কি কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে তার কিছু জানা নাই বলে জানায় । তবে এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
রূপগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজি জুলুম ও নির্যাতন থেকে বাঁচতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ আড়ৎ ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে আড়ত প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিসমিল্লাহ আড়তের পরিচালক আইয়ুব আলী অভিযোগ করে বলেন, সেলিম প্রধানের ১৬ বিঘা ডোবা, পুকুর, নিচু ও খালি জমি ১০ বছর মেয়াদে চুক্তিপত্র করে বিসমিল্লাহ আড়তের নামে ভাড়া নেন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ। ২০২১ সালের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে চুক্তিপত্রে উল্লেখ আছে। চুক্তির শর্ত অনুযায়ী তিনি সেলিম প্রধানকে জামানত বাবদ মোট ৭০ লাখ টাকা দেয়া হয়। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী…
স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বক্তারা, দেশ গঠনে তরুন সমাজের ইতিবাচক ভূমিকা পালনের উপড় গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, বিজ্ঞান চর্চ্চা, শরীর চর্চ্চা ও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারি ও…