
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ভিবিন্ন ধরনের অপরাধ দমনে আলকরা বাজারকে সিসিটিভি ক্যামরার আওতায় আনলো বাজার কমিটি।। বাজারের ভিবিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামরা স্হাপন করা হয়েছে । পুরো বাজারকে সিসিটিভি ক্যামরার নজরদারির আওতায় আনায় খুশি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।। এলাকাবাসী আসা করেন সিসিটিভি ক্যামরার নজরদারির ফলে বাজারে চুরি,ডাকাতি, ইভটিজিং কিশোরগ্যাং সহ ভিবিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করবে।। বাজারে আসা মানুষজন
সিসি ক্যামরার স্হাপনের কথা শুনে বাজার কমিটিকে ধন্যবাদ জানান এবং স্বস্তি বোধ করেন।
বাজারে আসা নয়ন কাজী বাজার কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন চুরি ছিনতাই সহ বিভিন্ন আপরাধদমনে আলকরা বাজার কে সিসি ক্যামরার আওতায় আনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি বোধ করবে।। আলকরা প্রাইমারী স্কুল শিক্ষক মাষ্টার সেলিম মিয়া বলেন বাজার কমিটি নির্বাচিত হওয়ার পর তারা বিভিন্ন পদক্ষে নিয়েছে, তার মধ্য পুরো বাজারকে নিরাপত্তার আওতায় আনতে সিসি ক্যামরা স্হাপন করেছে, সে জন্য বাজার কমিটিকে ধন্যবাদ।।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: বাবলু বলেন আমি নির্বাচনের আগে বাজার ব্যবসায়ীদের বলছিলাম আমি নির্বাচিত হলে পুরো বাজারে সিসি ক্যামেরা স্থাপন করব ,, সেই লক্ষ্যে কাজ করে আসছিলাম আজ সফল হলাম পুরো বাজারে সিসি ক্যামরার মাধ্যমে নিরাপত্তার আওতায় নিয়ে আসতে পারলাম। বাজার ব্যবসায়ী থেকে শুরু করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ।।
বাজার কমিটির সভাপতি আলী হায়দার সুমন বলেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে বাজারের বিভিন্ন সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি,, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের একটা দাবি ছিল বাজারে সিসি ক্যামেরা স্থাপন ,, মহান আল্লাহর দরবারে শুকরিয়া পুরো বাজারে স্থাপন করছি।। আশা করি এসএসসি কেন্দ্র দ্বারা বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। বাজার ব্যবসায়ী থেকে শুরু করে আমাদেরকে সার্বিকভাবে যারা সময় সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ ।। সকলের নিকট আমাদের প্রত্যাশা আমাদের পাশে থাকুন বাজার উন্নয়নমূলক সহযোগিতা করুন