
উপজেলা ক্রাইম রিপোর্টার সাকিব
মিরসরাইয়ের উপজেলার মায়ানী ইউনিয়নের রাওয়ালীপুল নামক এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল ও মানহীন সামগ্রী ব্যাবহার করে বেকারি খাদ্যপণ্য উৎপাদন করায় বেকারি মালিককে ১ লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর পরিদর্শক মো: জিল্লুর রহমান ও তার দল উপস্থিত ছিলেন।
অভিযানে আবুতোরাব বাজারের নিকটবর্তী রাওয়ালীপুর নামক স্থানে অবস্থিত ইসপা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামক বেকারি তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের ও অননুমোদিত কাচামাল ব্যাবহার করে বেকারি খাদ্যপণ্য উৎপাদন করতে দেখা যায়। এছাড়া ডাইং কালার খাবারে ব্যাবহার করে মুখরোচক খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এসময় প্রতিষ্ঠানটির কোন প্রকারের লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে পারেনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি কে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়া বেকারির পোড়া তেল,ক্ষতিকারক ডাইং কালার সহ মেয়াদোত্তীর্ণ কাচামালের ধ্বংস করা হয় এবং বেকারির পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক করা হয়।