আমতলী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের উল্টাখালী মোহাম্মদিয়া ইসলামীয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ৩০ শে জুন শুক্রবার সকাল থেকে দিন ব্যাপি স্বাস্থ্য সেবা ফ্রী চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। জানা গেছে মরহুম হাজী মোহাম্মদ আলী ওরুফে মহা হাওলাদারের নাতি ও প্রফেসর আঃ মজিদ (শানু) হাওলাদারের পুএ ডাঃ মনিরুল ইসলাম পরাগ এর সৌজন্যে উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্পে দিন ব্যাপি চার জন চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম পরাগ, ডাঃ মো,রাশেদুল ইসলাম, ডাঃ মুমিনা সুলতানা সুরভী (শিশু বিশেষজ্ঞ) ,ডাঃ নুরুন নাহার চুমকি( গাইনী) এর মাধ্যমে প্রায় শতাধিক রোগী দের ফ্রী চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। এ মহৎ কাজের জন্য ডাঃ মনিরুল ইসলাম পরাগ এলাকায় প্রশংসায় ভাসছেন।
