
আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সোমবার বেলা ১১ টায় বরগুনা জেলা পরিষদের মালিকানাধীন বাণিজ্যিক জমির বকেয়া মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় যে সকল ব্যবসায়ীরা বরগুনা জেলা পরিষদের জমি লিছ নিয়ে দোকান ঘর উত্তোলন করে ব্যবসা করে আসছেন তাদের নিয়ে জেলা পরিষদের মালিকানাধীন বাণিজ্যিক জমির বকেয়া মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো.নজরুল ইসলাম মোল্ল। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ. আমতলী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান, আমতলী পৌর বিএনপি সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, আমতলী আইনজীবি সমিতির বিজ্ঞ আইনজীবী, ব্যবসায়ী বৃন্দ সহ আমতলী ও বরগুনা জেলার বিএনপি’র নেতৃবৃন্দ।
উক্ত সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন মৃধা ও বরগুনা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বর্তমানে জেলা পরিষদের নির্ধারিত প্রতি স্কয়ার ফিট জমিতে ৬০ টাকা রেট হিসেবে নির্ধারিত করা আছে। কিন্তু পার্শ্ববর্তী পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলায় প্রতি স্কয়ার ফিট ১০ টাকা ও ছয় টাকা রেট হিসেবে তারা খাজনা পরিশোধ করে। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে আমতলীতে প্রতি স্কয়ার ফিটের নির্ধারিত মূল্য কমিয়ে একটা সমতা রেট নির্ধারণ করার দাবী জানান।