বরিশাল প্রতিনিধি
এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২০ জুন ২০২৩ খ্রিঃ সকাল ১০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মােসাঃ শারমিন সুলতানা রাখী এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়।
এ সময় সভাপতি মহোদয় বিদায়ী কর্মকর্তা সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে তিনি একজন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় বিদায়ী অতিথিকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপির অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।
