
মোঃ কামরুল হাসান মোল্লা
বাগমারা উপজেলা প্রতিনিধি
রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন। আপনারা গরুর গাড়ির চাকা দেখেছেন সেখানে কিন্তুু পাম্প দিতে হয় না।আপনারা মনে করবেন আমি গরুর গাড়ির চাকা আমাকে পাম্প দিতে হয় না। মঙ্গলবার ১৬ জানুয়ারী বিকেলে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।