
বিশেষ প্রতিনিধি:
আশা’র প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ শফিকুল হক চৌধুরী এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প, দোয়া ও ফিজিওথেরাপি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) পিরোজপুর শহরের বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা আশা এনজিও এর ফিজিওথেরাপি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সেবা গ্রহীতাদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি সরঞ্জামও বিনামূল্যে সরবরাহ করা হয়।
আশা’র পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ হাফিজুর রহমান এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা পিরোজপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ আব্দুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর- ১ শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ সফিকুল ইসলাম, ফিজিওথেরাপি কেন্দ্রের ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান ও ডাঃ তাপসী আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত সেবা গ্রহীতারা।