নরসিংদী প্রতিনিধি
আজ ১৮ জুন ২০২৩ তারিখ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, জাল নোট সনাক্তকরণ এবং যানজট নিরসনসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সকলকে পবিত্র ঈদ-উল-আযহা’র অগ্রীম শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন নিশ্চিতকরণে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
