নিজস্ব প্রতিবেদক
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আয়শা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘Outcome Based Education and IEB Accreditation’ বিষয়ে নবাগত শিক্ষার্থীদের সাথে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো: তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: হাসান ইমাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রায়। সভা শেষে নবাগত শিক্ষার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ পরিদর্শন করে দেখানো হয়। উক্ত সভা এবং ল্যাব ভিজিট কার্যক্রমে সহযোগিতা করেন ইউসেক ক্লাবের সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: মুমিনুল হক রাকিব।
