নিজস্ব প্রতিনিধি
ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ১৪ জুন, ২০২৩ সকাল ১০টায় এবং সন্ধ্যা ৭টায় পৃথক দুইটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। দিবা এবং সন্ধ্যাকালীন শিফটের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচদ্বয় ইউআইটিএস এর নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ সক্রিয়ভাবে খেলায় অংশগ্রহণ করেন। এছাড়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রায় এবং প্রভাষক আবদুল্লাহ আল হাসান হিমেলসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়েরা ফটোসেশন এ অংশগ্রহণ করেন।
