
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল উদ্যানে স্কুল চলা কালিন সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ মানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত কাল দুপুরে মাসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং (০২) টি মামলায় এক হাজার টাকা জরিমানা করে।
এ সময় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যােন স্কুল চলা কালীন সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের এবং উদ্যানের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশকারীদের সতর্ক করেছেন এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দু সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারি বৃন্দু।