নিজস্ব প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ১২ জুন, ২০২৩, সোমবার সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের IWFM এর প্রভাষক এবং জনপ্রিয় লেখক ও গবেষক মো: এনায়েত চৌধুরী। (Enayet Chowdhury)
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের মূল বক্তব্যে এনায়েত চৌধুরী বর্তমান আধুনিক প্রযুক্তির এই বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বহুমুখী ক্যারিয়ার গড়ার যে সুযোগ তৈরি হয়েছে সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়া ও পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অনুশীলনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
