
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ইছামতী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ২০২৪ পালিত হয়েছে।
আজ ৬ অক্টোবর (রবিবার) সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে ইছামতি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইছামতি ডিগ্রী কলেজেরর নবাগত সভাপতি জনাব মোঃ নূরে আলম সিদ্দিকী নয়ন।
উক্ত অনুষ্ঠানটি মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
জনাব মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. কে. এম শরিফুল হক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ মমিনুল ইসলাম মমিন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
ইহা ছাড়াও অনুষ্ঠানে ইছামতী ডিগ্রি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন ও বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও ইছামতী ডিগ্রি কলেজের দাতা সদস্য গন শিক্ষকবৃন্দু উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দুকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও কলেজ শাখার শিক্ষার্থীরা।