
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) মাদকাসক্তির ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতা প্রচারাভিযানের কর্মসূচি পালন করেছে।
২৩ ও ২৪ অক্টোবর রোজ বুধবার ও বৃহস্পতিবার
প্রচারাভিযানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন আবাসিক হল, প্রধান ফটক, আশেপাশের দোকান, চায়ের স্টল, স্থানীয় বাসস্ট্যান্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দৃষ্টি আকর্ষণ করা হয়।
এই বিষয়ে সিআরসি সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “সিআরসি’র সদস্যরা দীর্ঘদিন ধরেই সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো এবং তাদের মাদক থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করা। সি আর সির লক্ষ্য একটি মাদকমুক্ত ক্যাম্পাস ও সুস্থ সমাজ গড়ে তোলা। আমরা আশা করছি, শিক্ষার্থীরা এই প্রচারণা থেকে অনুপ্রাণিত হয়ে মাদক থেকে দূরে থাকবে এবং নিজেরা আরও সচেতন হবে। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টায় সহযোগিতা, একসাথে কাজ করে একটি মাদকমুক্ত, সুস্থ ও সবল সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।”