
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধার করা ক্ষতিকর অবৈধ জাল নদীর তীরবর্তী স্থানে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের সহকারী শৈলেন ঘরামী, ক্ষেত্র সহকারী বিকাশ বাবু এবং উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের অংশগ্রহণ, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদীপথে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে কোনোভাবেই ইলিশ শিকার করতে দেওয়া হবে না। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।