
মোঃ আনহার আলী মৌলভীবাজার জেলা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসনের কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকায় দুই লক্ষ ১৩ হাজার ভোট পেয়ে টানা সপ্তম বারের মতো বিজয়ী হয়েছেন নৌকার কান্ডারী আওয়ামী লীগ প্রার্থী উপাধ্যক্ষ ড: মোঃ আব্দুস শহীদ।
আজ ৭ই জানুয়ারি সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত। শীতের কুয়াশামাখা ভোরে ভোটারদের সংখ্যা কিছুটা কম হলেও ধীরে ধীরে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে,
দলের তৃণমূল নেতাদের মধ্যে ছিল উৎসবের আমেজ, ভোটারদের উপস্থিতি বাড়াতে ব্যাস্থ ছিলেন সবাই, কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছেন সবাই।
রাত ৮টায় ভানুগাছ বাজার চৌমুহনী’র প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ভাষণে ড: মোঃ আব্দুস শহীদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোট কেন্দ্রে এসে ভোটে অংশগ্রহণ করে তাকে টানা সপ্তম বারের মতো বিজয়ী করে এলাকার উন্নয়নে সুযোগ দানের জন্য।