চট্টগ্রাম সংবাদদাতা
০৪/১০/২০২৩ খ্রিঃ আনুমানিক ১১:৪৫ ঘটিকায় চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনালের ০২ নং প্রবেশ গেইট হতে তাসনিয়া তাবাসসুম দিবা/হিরা (১২), পিতা- মো: খোরশেদ আলম (৫৮) মাতা- পারভিন আক্তার (৩২), গ্রাম- হুজুর বিল্ডিং, সিমেট ক্রসিং, চট্টগ্রাম নামক ০১ (এক) জন শিশুকে পাওয়া যায়। ডিউটিরত এপিবিএন সদস্য শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে দায়িত্বের সহিত শিশুর পরিবারকে খুঁজে বের করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অদ্য শিশুটি সকাল আনুমানিক ০৯:১৫ ঘটিকার সময় সকলের অজান্তে বাসা হইতে চট্টগ্রাম বিমানবন্দরে চলে আসে। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্য শিশু তাসনিয়া তাবাসসুম দিবা/হিরার বড় বোনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিমানবন্দর এলাকায় আনেন এবং তার পরিবারের নিকট শিশু তাসনিয়া তাবাসসুম দিবা/হীরাকে সত্যতা যাচাই পূর্বক বুঝিয়ে দেয়। শিশু তাসনিয়া তাবাসসুম দিবা/হিরা পরিবার হারিয়ে যাওয়া তাসনিয়া তাবাসসুম দিবা/হিরা কে খুঁজে পেয়ে আনন্দিত হয় এবং এপিবিএন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
