
ভোরের বাংলা নিউজ ডেস্ক
ইসলাম নারী-পুরুষের মধ্যে সুন্দর ও পবিত্র জীবন-যাপনের জন্য বিবাহের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে নারী পুরুষের ভবিষ্যত জীবনের সূচনা হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করা ইসলামে নিষিদ্ধ একটি ভর্ৎসনামূলক অপরাধ। ইসলামী শরিয়তে কিছু শর্তসাপেক্ষে পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের সুযোগও রাখা হয়েছে। তবে ভরণপোষণ, আবাসন ও শয্যাযাপনের ক্ষেত্রে শতভাগ সমতাবিধান নিশ্চিত করতে না পারলে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ বৈধ নয়।
পুরুষের একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের বৈধতার বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে—দুই, তিন অথবা চার। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে (বিয়ে করো)…।’ (সুরা : নিসা,
৩)