
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এফএনবি কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল উপস্থিত থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি সদস্যদের নিয়মিত বাৎসরিক ফি পরিশোধ এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসএসএস, টিএমএসএস, সেবা, বেলা, সেতু, সামাজিক সেবা সংগঠন, যৌথ উদ্যোগ, যুগবানী, আরপিডিও, এএসডি, বাওপা, সিডা, প্যাড, চর্চা, সেবা-আর্থসামাজিক সংস্থা, নিরাপদ সমাজ, পশসিক পর্ষদ, জনউন্নয়ন ফাউন্ডেশন ও নতুন সাথীসহ বিভিন্ন এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মোঃ রিয়াজ আহম্মেদ লিটন (নির্বাহী পরিচালক, সেবা) সভাপতি এবং আবুল কালাম মোস্তফা লাবু (নির্বাহী পরিচালক, যৌথ উদ্যোগ) সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার (সামাজিক সেবা সংগঠন) ও রওশন আরা লিলি (আরপিডিও), সহ-সম্পাদক হিসেবে মির্জা সাকিফ হোসেন (সেতু) এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল বছির মিঞা (এএসডি) দায়িত্ব পান। অন্যান্য সদস্য হিসেবে বিভিন্ন এনজিও’র নির্বাহী পরিচালকরা দায়িত্ব পালন করবেন।
সভায় উপস্থিত সবাই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার এফএনবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর টিম গড়ে তোলা হবে। তিনি এফএনবি টাঙ্গাইল জেলাকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।