সিলেট প্রতিনিধি
অদ্য ২৯.০৬.২০২৩ খ্রিস্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশের কঠোর আইনশৃঙ্খলা নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মহোদয়, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এসএমপি কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয় সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে ঈদের জামায়াত ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকে। এছাড়াও যানবাহন নিয়ন্ত্রণে এসএমপি ট্রাফিক বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে। যানবাহন চলাচলে ও পার্কিং এর জন্য ট্রাফিক পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করে। মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের যোগ্য নেতৃত্বে এসএমপি পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন।
