ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা না হলেও, খসরা সূচি থেকে বেশ কিছু ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
সেই প্রতিবেদন অনুসারে পুনেতে ১৯ অক্টোবর, ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইডেন গার্ডেনে ৩১ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এছাড়াও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে।
