
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগ গণমাধ্যম এবং সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা বিষয়ক তিনদিন ব্যাপি অনলাইন কর্মশালার উদ্ভোদন ও প্রথম পর্ব সমাপ্ত হয়েছে আজ।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক জনাব রাজীব রহমানের সঞ্চালনায় ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ওয়ার্কশপ টি তে প্রশিক্ষক হিসেবে আছেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান জনাব খালেদ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের সময় যেটা প্রেসক্লাব ছিলো সেটা এখন আর প্রেসক্লাবে সীমাবদ্ধ নেই। এখন সেটি মিডিয়া কমপ্লেক্স এ রুপান্তরিত হয়েছে। এই ধরনের কর্মশালা আমাদের ছাত্র-ছাত্রীদের সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো লক্ষ্যনীয়। মিলনায়তন ভর্তি শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালাটি হয়েছে প্রাণবন্ত। শিক্ষার্থীদের প্রশ্ন করার পাশাপাশি শিক্ষার্থীরাও নানান রকম প্রশ্ন করেন যার ফলে ওয়ার্কশপ টি হয়েছে প্রাঞ্জল ও প্রাণবন্ত।