
কবি : শাওন খন্দকার
হামলা থেকে বাঁচতে
তোমাকে পেটে নিয়ে
দৌড়েছে তোমার মা,
গর্ভে থেকেই শুনেছো
যুদ্ধের দামামা।
জন্মের আগেই
শত্রুর বুলেট
কেড়ে নিয়েছে
তোমার বাবার প্রাণ,
ধ্বংসস্তূপে
জন্ম তোমার-
প্রথম শুনেছো
যুদ্ধের আযান।
শকুনের মতো
ধেয়ে আসে
শত্রুর বিমান,
কষ্টের মাঝে
তবুও নির্ভয়-
কমেনি ঈমান।
ওহে ফিলিস্তিনের শিশু
নতুন দিনের বীজ,
তোমার হাতেই বিজয় হবে
বাইতুল মাকদিস।