
তালতলী ( বরগুনা) সংবাদ দাতা।
`পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায়
পুলিশ সুপার আবদুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম।
বরগুনা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাটভোকেট সঞ্জীব দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মুহা. রফিকুল ইসলাম, বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,দৈনিক সংবাদ এর প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটভোকেট জাবির হোসেন, নারী উদ্যোক্তা হোসনেয়ারা হাসি, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধাণ ভরষাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে।পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন।