
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে—
প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কসবা ব্লাড ফাউন্ডেশন। সংগঠনের নিজস্ব উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, শীত এলেই কসবা ব্লাড ফাউন্ডেশন মানবিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেয়। সেই ধারাবাহিকতায় এবারও নানান প্রস্তুতি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
প্রথম ধাপে সাধারণ অসহায় মানুষের মাঝে ও দ্বিতীয় ধাপে কসবা এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া তৃতীয় ধাপে আরও কিছু অতিদরিদ্র মানুষের জন্য নতুন শীতের পোশাক কেনার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সংগঠনের সদস্যরা বলেন—
দেশ ও প্রবাস থেকে যারা অর্থ, শ্রম ও মানসিক সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এ কার্যক্রম সবসময়ই চলমান থাকবে।
প্রসঙ্গত, গত তিন বছরে কসবা ব্লাড ফাউন্ডেশন শত শত অসহায় রোগীকে রক্ত প্রদান করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১২টি বিনামূল্যের ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন করেছে—যা কসবা অঞ্চলে মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
কসবা ব্লাড ফাউন্ডেশন আশা করছে—তাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃতভাবে চলমান থাকবে।