
কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি
কাঠালিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম
এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম , কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাস্টার ট্রেইনার মোসতাক আহমেদ শামীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক/ বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় অতিথিরা আগামীর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান জানান।