
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও কর্মসূচির আওতায় সরিষা ও সার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ।
আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক কৃষক/কৃষানীগণ।
উপজেলার ৭০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে প্রতি ১ বিঘা জমিতে ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।