কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদরের ৭নং ওয়ার্ড পশ্বিম তারাপাশার নিবাসী মোঃ বাবুল মিয়ার বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিটে কারনে আগুনে ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এলাকাবাসীর সাথে কথা বললে জানা যায় ,২০-৭-২৩ইং রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে বাবুল মিয়ার বাড়িতে বিদ্যুৎ থেকে আগুন লেগে যায়,এতে এলাকাবাসি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্তন আনতে পারেনি ৷অবশেষে ফায়ার সার্ভিস এসে ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়৷ বাবুল মিয়ার সাথে কথা বললে জানা যায়,তার মোট ৮থেকে ৯লক্ষ টাকার ক্ষতি হয়েছে ৷বাবুল মিয়া একজন সাধারন নিম্ন পরিবারের সন্তান ,এমন ক্ষতি হওয়ার ফলে সে তার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন৷এই বিষয়ে স্থানীয় মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম সার্বিক খোজখবর নিয়ে পরিবারকে সমবেদনা ও সরকারী সহায়তার আশ্বাস দেন৷এই ঘটনার বিষয়টি কিশোরগঞ্জ সংসদ সদস্যকে অবহতি করা হয়েছে বলে জানা যায়৷
