কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জে, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য স্থাপনা পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম।
এসময় পরিদর্শন দলে অংশগ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক(পার,প্রশাসন, শৃঙ্খলা, আইন), সহকারী পরিচালক (পার,প্রশাসন, শৃঙ্খলা) এবং সেন্ট্রাল HRIS এর অন্যান্য কর্মকর্তাগণ, কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন, সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসারগণ।
পরিদর্শন দল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নিকলী, মিঠামইন, অষ্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
