রিয়া মোদক,হাবিপ্রবি প্রতিনিধি
কুকুরের প্রতি ভালোবাসার অনন্য নিদর্শন দেখিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ১৬ ব্যাচের (মাস্টার্সে অধ্যয়নরত) শিক্ষার্থী ফারিয়া ইসলাম। সকাল-সন্ধা কাজ শেষে অবসর সময় কাটান তার প্রিয় দুই কুকুরের
সাথে। সুযোগ পেলেই প্রানীদের সাথে খুনসুটি আর খেলাধুলায় মেতে ওঠেন।
গত ১৮ জানুয়ারী ( শনিবার) দিনাজপুরের কোনো অজ্ঞাত ব্যাক্তি কুকুর দু’টিকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। ফলে ইন্সেটাইন দিয়ে মারাত্মক রক্ত ক্ষরণ হয়। দীর্ঘ সময় রক্ত ক্ষরণের কারণে কুকুর দু’টি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে। শনিবার প্রানীসম্পদ হাসপাতাল বন্ধ থাকায় ফারিয়া ক্যাম্পাসে চিকিৎসার জন্য আনেন
কুকুর দুইটি কে। সমাজবিজ্ঞান বিভাগ ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের সমন্বিত অর্থ ব্যায়ের মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এঅনুষদের ১৬ ব্যাচের শিক্ষার্থী( আবদুল্লাহ আল কাফি) এবং ১৮ ব্যাচের শিক্ষার্থী( মোহাম্মদ মনোয়ার হোসেন) এবং ১৯ ব্যাচের শিক্ষার্থী (মোহাম্মদ জোবায়ের আলম)।এসময় সহযোগী হিসেবে ছিলেন নিশান লেখি,জিপি শর্মা, নাহফিজ আহমেদ পরাগ এবং মেহেদী নূর জিসান ।প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে অস্ত্রোপচার সম্পন্ন হতে।

বাঁচানোর পর অনুভূতি ব্যক্ত করেন ভেটেরিনারি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী নাহফিজ আহমেদ পরাগ তিনি বলেন ,
“অনুভূতি অসাধারণ ছিলো । প্রাণি চিকিৎসার ও প্রাণি সেবার যে মহৎ উদ্দেশ্যে এই সেক্টর এ এসেছি তার প্রতিদান ছাত্রজীবনেই দিতে পেরে অসাধারণ লাগছে,অস্ত্রোপচার করতে না পারলেও জুনিয়র হিসেবে সার্জারীর বিভিন্ন সরঞ্জাম এগিয়ে দেওয়া এবং ভ্যাকসিন দেওয়ার মতো নতুন অভিজ্ঞতার মধ্যে পাড়ি দেওয়ার কারণে আবেগ আপ্লুত মনে হচ্ছে।ভাইরা তাদের অর্থনৈতিক দিক এর কথা চিন্তা না করে নিজ খরচে একটা নির্বোধ প্রাণীর জীবন বাচালেন এটা আমাদের জন্য অনেক দিক নির্দেশনা মূলক, অগ্রজদের দেখানো এই পথ আমরা অনুসরণ করে প্রাণি সেবা করে যেতে চাই।”
