মোহাম্মদ মনজুরুল আহসান সরদার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ফ্রী চক্ষু শিবির।বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেমোরিয়াল ফাউন্ডেশন এর তত্বাবধানে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল এর পরিচালনায় “ফ্রী চক্ষু শিবির” সেবাদান চলছে।চোখের ছানি,চক্ষু রোগীদের ছানি অপারেশনসহ চোখের নানা প্রকার সেবা দিয়ে মানবতার সেবায় অবদান রাখছে ।এ সেবার পুরোটায় নেতৃত্ব দিচ্ছেন উদীয়মান তরুণ আব্দুল্ল্যাহ আমিন দুলাল,ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেমোরিয়াল ফাউন্ডেশন। স্থানীয় অনেক মানুষ ভোরের বাংলা নিউজকে বলেন এই ধরনের একটি চিকিৎসা সেবা হাতের নাগালে পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। অনেকে বলেন দীর্ঘদিন টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছি না এর থেকে ফলে আমরা হয়তো এখন চোখের অপারেশন সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবো। এলাকাবাসীর দাবি এই ধরনের মানব সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও যেন চলমান থাকে। ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আমিন দুলাল, ভোরের বাংলা নিউজকে বলেন আমাদের ফাউন্ডেশন এর মূল উদ্যোগ হচ্ছে মানব সেবা, অতীতেও আমরা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করেছি এবং ভবিষ্যতে আমাদের এই মানব সেবামূলক কর্মকাণ্ড চলমান থাকবে। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চান সবসময় যেন সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবসেবা করতে পারেন।
