
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ রাসুল(সঃ) কে কটূক্তির প্রতিবাদে হোমনা কৃষি ইনস্টিটিউট প্রঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসি ।
২৭-১০-২০২৪ ইং রবিবার আনুমানিক সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ও হোমনা – গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের সামনে সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা “নারায়ে তাকবীর আল্লাহ হুয়াকবর,” নারায়ে রেসালাত ইয়া-রাসুল্লাহ,
‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, লড়াই করো,বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান,তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:) সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের অভিযোগ ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী-গোবিন্দ্র মজুমদার শুভ, পিতা-যুগল কৃষ্ণমজুমদার (মতলব দক্ষিণ) ফেইজবুকের একটি পোষ্টে মহানবী হযরত মোহাম্মদ( সা.) এর সাথে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের তুলনা করতে গিয়ে, মহানবী( সা.) এর মর্যাদা কে ক্ষুন্ন করেছেন। এতে প্রত্যেক মুসলমানের অন্তরে আঘাত লেগেছে।
কেননা কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না।
মানবতার প্রতীক আল্লাহর প্রেরিত রাসুল হযরত মোহাম্মদ (সাঃ)-কে অপমান করা বিশ্ব মানবতা তথা আল্লাহকে অপমানেরই সামিল। প্রকৃত মুসলমান কখনও তা মেনে নিতে পারে না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করেছে তারা আল্লাহ তথস মুসলমানের দুশমন। তারা অনতিবিলম্বে তাকে ইনস্টিটিউট থেকে বহিস্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছে।
হেমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ইনস্টিটিউটে অভিযুক্ত গোবিন্দকে পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল বাহারাইন জানান, অভিযুক্ত গোবিন্দে মজুমদার শুভ কে বহিস্কার করা সহ থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।