নিজস্ব প্রতিনিধি
১। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
২। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলমগীর কবির শিপন এর সভাপতিত্বে উক্ত সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের নেতৃত্ব দেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় কুড়িগ্রামের বিজ্ঞ আদালতের সন্মানিত ম্যাজিস্ট্রেট বৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিজিবি, সিআইডি, জেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
ফৌজদারি বিচার প্রক্রিয়ায় পুলিশ, বার ও বিজ্ঞ বিচারকদের সম্মিলিত প্রয়াসে কিভাবে অধিকতর ন্যায় বিচার নিশ্চিত করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়।
৩। টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।
