খুলনা প্রতিনিধি
আজ ১০ জুলাই ২০২৩ খ্রিঃ, ২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ বিকাল ০৪.৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরস্থ নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা’র সহিত সদ্য যোগদানকৃত খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ-সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
