খুলনা প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) কামাল হোসেন(২৫), পিতা-আলী হোসেন, সাং-বোহইতলি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-৫নং মাছঘাট ব্লাক-সি, থানা-খুলনা; ২) মোঃ ঝিনুক(২৮), পিতা-মোঃ সেলিম, সাং-দারোগার লিজ, থানা-লবণচরা; ৩) মোঃ ইয়াসিন ওরফে ভুট্টা(৪৪), পিতা-মৃত: ইব্রাহিম ফরাজী, সাং-ইসলাম পুর, থানা-লবণচরা এবং ৪) মোঃ শামিম হাওলাদার(২৬), পিতা-মৃত: খোরশেদ আলী হাওলাদার, সাং-দক্ষিণ আঙ্গারিয়া, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠী, এ/পি সাং-দেয়ানা উত্তর পাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

