
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে দুই তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ধর্ষকের বাড়ি ঘেরাও করে
দুর্বৃত্তদের জিম্মি অবস্থা থেকে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে শিক্ষার্থীরা।
গত শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী গোয়ালপাড়া
এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত
শনিবার রাত ১০টার দিকে পশ্চিমদী গোয়ালপাড়া এলাকায় অটোরিকশাযোগে দুজন তরুণ তাদের
দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে আসে।এক পর্যায়ে ওই
এলাকার মৃত হবি মোল্লার ছেলে মাদকসেবী শিপন মোল্লা (২৮) সহ আরও কয়েকজন ব্যক্তি তাদের
পথরোধ করে। এসময় শিপন ও তার সহযোগীরা
অস্ত্রের ভয় দেখিয়ে ওই চারজনের সাথে থাকা
মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে
কৌশলে সেখান থেকে ভুক্তভোগী দুই তরুণ
পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাদের সঙ্গে থাকা
তরুণীরা সেখান থেকে পালাতে পারে না। এক পর্যায়ে শিপন ও তার সহযোগীরা দুই তরুণীকে
তুলে নিয়ে শিপনের বাড়িতে নিয়ে যায়। সেখান
থেকে পালিয়ে এসে তারা দিবাগত রাত তিনটার
দিকে বিষয়টি কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ডাকাত ধরার টহলে থাকা শিক্ষার্থীদের
জানায়।এরপর ছাত্ররা শিপন মোল্লার বাসা
থেকে দুই তরুণীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ
মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদেরকে ঢাকা
মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করে।কিন্তু শিপন ও তার বন্ধুরা বাড়ির
ছাদ দিয়ে পালিয়ে যায়। এ সময় ছাত্রজনতা শিপনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও
দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়
লোকজন ও ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শিপন মোল্লার বাড়ি ভাঙচুর করে।