
কোটচাঁদপুর প্রতিনিধি:
কোটচাঁদপুরে বিশ্বাস কেক ফ্যাক্টরি জেনারেটরের ফিতার সাথে ওড়না জড়িয়ে শিরিনা নামে এক নারী শ্রমিকের করুন মৃত্যু হয়েছে | নিহত শিরিনা খাতুন পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড গোডাউন পাড়ার রমজান আলীর স্ত্রী বলে জানা গেছে| পারিবারিক সুত্রে জানা যায় বিশ্বাস কেক ফ্যাক্টরি জেনারেটরের পাশ দিয়ে যাওয়ার সময় দুপুর দেড়টার দিকে অসাবধাণবশত তার ওড়না বিদ্যুতের জেনারেটর ফিতার সাথে জড়িয়ে মাটিতে পড়ে মাথায় গুরুতর আহত হয়|স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেক কোটচাঁদপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীা-নিরীা করে তাকে কে মৃত ঘোষণা করেন| কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন এ ঘটনায় এখনও কেউ অভিযোগ বা মামলা করেননি| মামলা হলে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহন করা হবে|