
খুবি প্রতিনিধি : মারুফ আহম্মেদ
আজ সকাল ১০ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার লেকচারার থিয়েটারে টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি ফাউন্ডেশন ও টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক এর উদ্যোগে সমতায় তারুণ্য: ইন্টারেক্টিভ সেশন –2 অনুষ্ঠিত হয়।
এই সেশনের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার বৈষম্য দূরীকরণে নারী-পুরুষের করণীয়। নারীরা কোন কোন বিষয়ে পুরুষ কর্তৃক বৈষম্যের শিকার হয়ে থাকে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মাঝে টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জেন্ডার বৈষম্য সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন করা ও তার উত্তর দেওয়া হয়।জেন্ডার বৈষম্য দূরীকরণে নারীদের কোন কোন ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্কের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত জাহান জুই বলেন,’বর্তমানে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি হেনস্থার শিকার হচ্ছে।এই সমস্যা সমাধানে নারীদের উচিত সবার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ না করা এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা’।
এই সেশনে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
সর্বশেষে জেন্ডার বৈষম্য দূরীকরণ কি কি পদক্ষেপ নেওয়া উচিত তার উপর একটি কুইজ রাখা হয়।