
খুবি প্রতিনিধি
চলমান কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে চলেছে গণ আন্দোলনে। প্রথম দিকে এই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও এখন এই আন্দোলন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে।
১৭জুলাই বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কুয়েট,খুলনা মেডিকেল কলেজ, নর্দান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেন। এছাড়া স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ও অংশগ্রহণ করেন এই আন্দোলনে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে লাঠি,ব্যাড,স্টাম্প, ইত্যাদি ছিলো।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল না ছাড়ার স্লোগান দিতে দিতে জিরোপয়েন্টের দিকে এগিয়ে যাই।
জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। তারা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে এই আন্দোলনে।
জিরোপয়েন্টে সংবাদ সম্মেলন করার পর ক্যাম্পাসে ফেরার পথে খুবির বিজয় তরণের সামনে হাজার হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন শহীদ আবু সাঈদের গায়েবী জানাযাতে।
আবু সাঈদের জন্য দোয়া সাধারণ শিক্ষার্থীরা দোয়া করতে থাকে।