
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গণভোটে “হ্যাঁ” ভোট এর পক্ষে জনমত সৃষ্টিতে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত। শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার গুণবতী-পদুয়া সড়কে যুব ম্যারাথনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী। ম্যারাথনটি কয়েক কিলোমিটার পদক্ষিণ করা স্থানীয় গুনবতী বাজারে এসে শেষ হয়।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবীতে বিভিন্ন স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন জামায়াত আমীর ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা, জামায়াত নেতা আবু সাইয়্যিদ মজুমদার, জাফর ইকবাল শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদ প্রমুখ।