
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর একটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। বুধবার (৩০ অক্টোবর/২৪) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুৃলে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাহাদ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান অসুস্থ্য শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী মাড়িয়া খাতুন (১৩), ঝড়না খাতুন (১৩); ষষ্ঠ শ্রেণির রুবাইয়া খাতুন (১৩), সাদিয়া খাতুন (১৪), শারমিন (১০) ও পাপড়ি মোহন্ত (১৩); সপ্তম শ্রেণির ছাত্রী মোমু খাতুন (১৪), ঝিনুক খাতুন (১৪), জিনিয়া খাতুন (১৩), ছন্দা খাতুন (১৪), বিথি (১৪), মালিহা (১৩); অষ্টম শ্রেণির রাবেয়া খাতুন (১৫); নবম শ্রেণির তাবাসুম খতিুন (১৫), সাদিয়া খাতুন (১৫) ও সপ্তম শ্রেণির স্কুলের পরিচালক শহিদুল ইসলাম সরকার লিটন জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ৮০ জন শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ছাত্রীদের এ টিকা দেন। তাদের মধ্যে বেলা দেড়টার দিকে বেশ কয়েকজন ছাত্রী টিকা নেওয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরণের অসুস্থ্যতাবোধ করে। পর্যায়ক্রমে ১৫ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তম শ্রেনির ছাত্রী মালিহা জানায়, টিকা নেওয়ার পরই তাদের পেট ব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়। এরই পরিপ্রেক্ষীতে তারা আতংকিত হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
বিষয়টিতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহিদ জিতি বলেন, এটা বড় কোন সমস্যা নয়। ছাত্রীরা ভয় ও আতঙ্কে অসুস্থ্য হয়ে পড়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন টিকা নেওয়ার কারণে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।