মোঃ সাহান আলী
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন এর গুজিয়া বাজারে শাহ আলম নামে একজন পল্লী চিকিৎসক আছেন,যাকে এলাকায় গরিবের ডাক্তার নামেই বেশি পরিচিত।
তিনি তার জীবন নাহার মেডিকেল হল নামক ‘চেম্বারে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন. তার এলাকায় কেউ থাকে ফোন দিলে তিনি বাড়িতে গিয়ে
বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আসেন।
এ ব্যাপারে, গুজিয়া বাজারে কয়েক জনের সাথে কথা বলে জানা যায়,তারা বলেন যে কোন চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন,যার কারনেই তিনি গরিবের ডাক্তার।
পল্লী চিকিৎসক শাহ আলমের সাথে কথা বলে জানা যায়,তিনি বলেন মানব সেবা থেকেই তিনি এ কাজ করেন। সমাজের অসহায় দারিদ্র মানুষের ভালোবাসায় এ কাজ করেন এবং সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
