
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন, ঘাটাইল, টাঙ্গাইলের উদ্যোগে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঘাটাইলের ফিল্ড সুপারভাইজার এস.এম আনিছুর রহমান
। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও নৈতিক শিক্ষার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।